প্রিন্ট এর তারিখঃ Jun 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
আলোচনার পথে তিন বড় বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক সংলাপ এবং আঞ্চলিক সংকট নিরসনে ইরানের অবস্থান ও উদ্বেগের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি একদিকে যেমন সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন, অন্যদিকে আলোচনার পথে বিদ্যমান অন্তরায় এবং যুদ্ধবিরতি কার্যকরের শর্তগুলোও স্পষ্টভাবে তুলে ধরেছেন।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক পোস্টে জানান, ইরান সবসময়ই সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানিয়ে আসছে এবং এই ধারা অব্যাহত রেখেছে। তবে কার্যকর আলোচনার ক্ষেত্রে তিনটি বড় বাধার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা, অবৈধ অবরোধ আরোপ এবং অব্যাহত হুমকি প্রদানই হলো প্রকৃত আলোচনার প্রধান অন্তরায়।
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন যে, বিশ্ববাসী এখন তাদের অন্তহীন কপটতা এবং কথার সাথে কাজের বৈপরীত্য প্রত্যক্ষ করছে।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরানকে একটি সমন্বিত প্রস্তাব দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরিকল্পনা করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com