প্রিন্ট এর তারিখঃ Jul 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

একটি ব্লকবাস্টার থ্রিলারের মাধ্যমে শেষ হয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। যেখানে আর্জেন্টিনা শেষ মুহূর্তের দুই গোলে ২-১ ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায়।
লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে গোল দুটি করেন এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ। এই জয়ের মাধ্যমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।
ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এতে বিশ্বকাপ ইতিহাসের বড় বড় কিংবদন্তিদের সাথে মেসির শ্রেষ্ঠত্বের তুলনা প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএমপিএন।
‘বাই দ্য নাম্বার্স’য়ে প্রকাশিত ডেটা অনুযায়ী, বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে মেসি তাঁর সতীর্থদের জন্য সর্বোচ্চ ৯৯টি গোল করার সুযোগ তৈরি করেছেন। আর ১টি সুযোগ তৈরি করলেই ১০০-র মাইলফলক স্পর্শ করবেন তিনি।
আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো মারাদোনা বিশ্বকাপে ৭১টি সুযোগ তৈরি করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com