প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 19, 2026 ইং
ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

ফাইনাল স্টেডিয়ামে বসে দেখবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। গ্যালারিতে যাওয়ার চেয়ে ঘরে বসেই মেসিদের খেলা দেখবেন বলে শুক্রবার (১৭ জুলাই) নিজেই জানিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
রেডিও ‘এল অবজারভেদর’-কে মিলেই বলেন, ‘কোনো অবস্থাতেই’ তিনি তাঁর ‘লাকি টোটকা’ ভাঙবেন না।
বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচই প্রেসিডেন্ট প্রাসাদে বসে উপভোগ করেছেন মিলেই। সবগুলো ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জিততে দেখতে চাওয়াতেই নাকি নিউইয়র্কে যাবেন না তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com