প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

রদ্রিগো দে পলের আলাদা একটা সত্ত্বা আছে। মিডফিল্ডে ত্রাস ছিলেন একটা সময়। এখন না হয় একটু বুড়িয়ে গেছেন। ২০২০ থেকে ২০২৫ সালের সোনালী দিনগুলোর কথাই ধরুণ। আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা— সবগুলো টুর্নামেন্টে তিনি মেসির ছায়া হয়ে ছিলেন। রাইট উইংয়ে মেসিকে বল সাপ্লাইয়ের কাজটা তিনিই করতেন।
আর্জেন্টাইন ক্যাপ্টেনের সঙ্গে তার ইনার কানেকশন দুর্দান্ত। প্রতিপক্ষের ব্লক ভেঙে নিঁখুত শট তিনিই দিতে পারতেন চমৎকারভাবে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও সেটি করে দেখিয়েছেন তিনি।
মেসির সঙ্গে তার সুসম্পর্ক, স্বয়ং তাঁর সতীর্থরাও নিতে পারতেন না। একজন মিডফিল্ড মায়েস্ত্রোকে বানানো হয় মেসির বডিগার্ড। বিষয়টি নিঃসন্দেহে লজ্জার তাঁর জন্য। কিন্তু দে পল কিছুতেই এসবে কান দেননাই। বরং তিনি আপনা মনে মেসির সঙ্গী হিসেবেই থেকেছেন। এখনও আছেন। নিজের ভরা যৌবনায় পাড়ি দিলেন ইন্টার মিয়ামিতে।
মেসি আছে, আছেন তিনিও। তাতেই মাঝে মধ্যে আমরা এমন উপহার পাই। আজ যেমন লিগস কাপে আতলেতিকো সান লুইসের বিপক্ষে মেসির গোলের পর ঠিক এভাবেই একজন অন্যজনকে জড়িয়ে ধরেন।
যত ঝঞ্জার মাঝেও সত্যিকারের বন্ধু আর বন্ধুত্ব কখনই মরে না।
অমর হয়ে থাকুক মেসি-দে পলের বন্ধুত্ব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com