প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2026 ইং
মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

এশিয়া সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। লিওনেল মেসি অবসর নেওয়ায় সফর বাতিল করার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এশিয়া সফরে না এসে এখন দেশের মাটিতেই তিন ম্যাচ খেলার পরিকল্পনা করছে এএফএ। এমনটাই জানিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।
প্রতিবেদনে জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে তিন ম্যাচের একটি ঘরোয়া সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে এএফএ।
প্রথম ম্যাচটি বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে দক্ষিণ আমেরিকার কোনো দল অথবা কনক্যাকাফ অঞ্চলের প্রতিপক্ষের বিপক্ষে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাকি দুটি ম্যাচের ভেন্যু হিসেবে এগিয়ে আছে কর্দোবা ও রোজারিও।
ইএসপিএনের সাংবাদিক দিয়েগো মনরোইগ ‘স্পোর্টসসেন্টারের’ সকালের অনুষ্ঠানে বলেন, ‘দলটির ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে পুরো সময়টা ঘরের মাঠে কাটানোর।’
এর আগে গত ৩১ আগস্ট ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও কলমের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।
৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি লিখেন, ‘সবকিছু নিংড়ে দিয়েছি, আমার আর দেওয়ার কিছু বাকি নেই।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com