প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বিক্ষোভ মিছিলে ‘ডাকসুতে জিন্নাহ, ছি ছি ঘৃণা’ ও ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’-সহ বিভিন্ন স্লোগান দেন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভেঙে ও ছিঁড়ে ফেলেছেন এক প্রবীণ শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আবু তৈয়ব হাবিলদার।
তিনি বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত বলে দাবি করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com