
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৩৩ টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে গহনা তৈরিতে ব্যবহৃত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো—
২২ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৩৩ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা
বুধবার (২৮ অক্টোবর) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৫৯ টাকা বেড়েছে।