
এবিজি স্পোর্টস ক্লাব ফুটবলের প্রথম সেমিফাইনালে সোনারগাঁও ইউনিভার্সিটিকে (এসইউ) ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
সোমবার এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে দুই দলই দারুণ ফুটবল উপহার দেয়। তবে শেষ পর্যন্ত সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।