
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনকে কোনো টোল দিতে হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য ছয় ঘণ্টার টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে।
নির্ধারিত সময় অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনই এ সুবিধার আওতায় থাকবে।
তবে দুপুর ১২টার পর থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহারের ক্ষেত্রে স্বাভাবিক টোল দিতে হবে।