প্রিন্ট এর তারিখঃ Apr 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2025 ইং
উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন ইরানের

‘কাওসার-১’ স্যাটেলাইট উন্মোচন করেছে ইরান যা উন্নত প্রযুক্তির। ৩০ আগস্ট এটিকে সফলভাবে উন্মোচন করা হয়। এ সময় ইরানের উপমন্ত্রী এবং মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ উপস্থিতি ছিলেন।
ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সালারিয়েহ নিশ্চিত করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দেশীয়ভাবে নির্মিত উপগ্রহের দ্বিতীয় মডেলটি কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর কাওসার-১ এবং হোদোদ উপগ্রহগুলো সয়ুজ লঞ্চার ব্যবহার করে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছিল। এক বছরেরও কম সময়ের মধ্যে আপগ্রেড করা কাওসারের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে ইরান। কাওসার-১ এর আপগ্রেড ভার্সনের ওজন ৫০ কিলোগ্রাম এবং এটি ৫০০ কিলোমিটার সূর্য-সমকালীন কক্ষপথে স্থাপন করা হবে।
নতুন উপগ্রহটি কাওসার-১ এবং হোদোদের মিশনগুলোকে একত্রিত করবে, যার মধ্যে রিমোট সেন্সিং, ইন্টারনেট অফ থিংস, নির্ভুল কৃষি এবং ম্যাপিংয়ের প্রয়োগ রয়েছে। সালারিয়েহ জোর দিয়ে বলেন, কাওসার হলো ইরানের বেসরকারি খাত দ্বারা নির্মিত প্রথম পর্যবেক্ষণ উপগ্রহ।
তিনি বলেন, দ্বিতীয় সংস্করণে ইমেজিং এবং টেলিযোগাযোগ পেলোডগুলোর পাশাপাশি ডেটা ম্যানেজমেন্ট কোড এবং অ্যালগরিদমের আপগ্রেড অন্তর্ভুক্ত রয়েছে যা প্রথম মিশন থেকে প্রাপ্ত অগ্রগতির প্রতিফলিত রূপ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bddigitalnews24.com