ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে গোল করা বা গোলে সহায়তা করা—দুটিই খেলোয়াড়দের জন্য বড় অর্জন। প্রতিটি গোলই যেমন ইতিহাস তৈরি করে, তেমনি প্রতিটি অ্যাসিস্টও রচনা করে নতুন গল্প। বিশ্বমঞ্চে এমন কিছু ফুটবলার আছেন, যারা গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অসাধারণ রেকর্ড গড়ে গেছেন।

চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ পাঁচ ফুটবলারের নাম ও পরিসংখ্যান।

পেলে

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি পেলে বিশ্বকাপে ব্রাজিলকে দিয়েছেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। মাত্র ১৪ ম্যাচে তিনি ২১ গোলে অবদান রেখেছেন, যার মধ্যে রয়েছে ১২ গোল এবং ৯ অ্যাসিস্ট। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন এই তারকা তালিকার শীর্ষে অবস্থান করছেন।

লিওনেল মেসি

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও একইভাবে বিশ্বকাপে ২১ গোলে অবদান রেখে পেলের পাশে জায়গা করে নিয়েছেন। ২৬ ম্যাচে তার গোল ১৩টি এবং অ্যাসিস্ট ৯টি। সামনে আসন্ন বিশ্বকাপে খেলতে নামলে এই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ থাকবে মেসির সামনে।

মিরোস্লাভ ক্লোসা

জার্মানির গোলমেশিন মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেও গোলে অবদানের তালিকায় তিনি তৃতীয় স্থানে আছেন। ২৪ ম্যাচে তার অবদান ১৯ গোলে, যার মধ্যে ১৬টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

রোনালদো নাজারিও

ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও ১৯ ম্যাচে ১৯ গোলে অবদান রেখেছেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই ব্রাজিল ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জেতে।

জার্ড মুলার

পশ্চিম জার্মানির কিংবদন্তি জার্ড মুলার মাত্র ১৩ ম্যাচে ১৮ গোলে অবদান রেখে তালিকায় জায়গা করে নিয়েছেন। তার অসাধারণ গোল দক্ষতা জার্মানিকে একটি বিশ্বকাপ জিততে সাহায্য করেছিল।

বিশ্বকাপ ইতিহাসে এই পাঁচ ফুটবলার নিজেদের পারফরম্যান্স দিয়ে গড়ে তুলেছেন অনন্য এক অবস্থান, যা ফুটবলপ্রেমীদের কাছে আজও স্মরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালুর

1

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

2

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

3

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

4

সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত মা-মেয়ে

5

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

6

ঢাকার আবহাওয়ায় মেঘের আভাস, তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর

7

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

8

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

9

মামলা না তুললে লাশ ফেলে দেব’, এজেআর কুরিয়ারের মামলার বাদীকে

10

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

11

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

12

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪৬৮

13

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

14

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন প্রস্তাব দিল ইরান

15

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

16

বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির

17

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

18

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

19

সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান, নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ই

20