ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

ফাইল ছবি

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রোববার দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১২৩ জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ।

রোববারের হামলায় হিজবুল্লাহ-সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির এক প্যারামেডিকসহ অন্তত দু’জন নিহত হয়েছেন। এর আগের দিন দক্ষিণাঞ্চলের সির আল-গারবিয়েহ এলাকায় ইসরাইলি হামলায় ছয় নারী ও এক শিশুসহ মোট ১১ জন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই ঘটনাকে “গণহত্যা” হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, রোববার দক্ষিণ ও পূর্ব লেবাননের ৩০টিরও বেশি স্থানে বিমান হামলা চালানো হয়। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা।

এদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকায় ইসরাইলি সেনা অবস্থান ও সীমান্তের ওপারের লক্ষ্যবস্তুতে রকেট, ড্রোন এবং কামান ব্যবহার করে ২০টির বেশি হামলা চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর সামরিক অবস্থান লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে।

একইসঙ্গে দক্ষিণ লেবানন ও পূর্বাঞ্চলের বেকা উপত্যকার এক ডজনের বেশি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, রাতভর ইসরাইলি হামলায় নাবাতিয়েহ অঞ্চলে তাদের একটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকর্মীরা বিভিন্ন সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ উদ্ধার করছেন।

তবে জেরুসালেমে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন হিজবুল্লাহ প্রধান। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত থামাতে কূটনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও মাঠপর্যায়ে এখনো উত্তেজনা কমেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

1

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

2

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইর

3

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

4

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

5

বদির জামিন স্থগিত করল আপিল বিভাগ

6

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

7

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

10

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

11

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

12

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

13

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

14

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

15

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

16

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

17

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

18

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

19

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

20