ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হজ শেষে দেশে ফিরলেন আরও ১১০৯ হাজি

ফাইল ছবি

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ১,১০৯ জন বাংলাদেশি হাজি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬১,৬৯৭ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭,৩৭৮ জন রয়েছেন। হজযাত্রীদের ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃত্যুর ঘটনাগুলো মক্কা, মদিনা ও জেদ্দায় ঘটেছে বলে হজ পোর্টালে জানানো হয়েছে।

এছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ১১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজ পালন করেছেন। হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

1

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

2

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

3

ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে?

4

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

5

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

6

নারীর অংশগ্রহণ সব খাতে বেড়েছে: স্পিকার

7

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

8

হবিগঞ্জ সীমান্তে পুশ ইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

9

জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প

10

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

11

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

12

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

13

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

14

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

15

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

16

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

17

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

18

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো

19

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

20