অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে



স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিয়েছেন ছয় নবজাতকের মৃত্যুতে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে  । 

তিনি বলেছেন, ‘তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ-দ্বীন হাসপাতালের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে ৬ নবজাতক মারা যায়। ঘটনাটিকে আমরা খুবই সিরিয়াসলি নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করেছি, তাদের ৩ দিন সময় দেওয়া হয়েছিল। আজ বিকেল ৩টায় সেই প্রতিবেদন হাতে পেয়েছি। তদন্ত কমিটি দেখেছে যে আদ্-দ্বীন হাসপাতালের ভবনটি একটি হাসপাতাল পরিচালনার জন্য উপযোগী না।’

তিনি বলেন, ‘তদন্ত কমিটি পোস্ট-অপারেটিভ কক্ষ নম্বর-২ পরিদর্শন করেছে। তাদের কাছে মনে হয়েছে, কক্ষটিতে দীর্ঘসময় এসি বন্ধ থাকায় ও স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে। পাশাপাশি, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।’

তিনি আরও বলেন, ‘তদন্ত সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত সব সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী ও মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছে। তাতে প্রমাণ পেয়েছে যে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতা ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

1

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

2

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

3

সংবাদ সম্মেলনে অগ্রগতি জানালেন ট্রাম্প-পুতিন

4

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

5

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

6

৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

7

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

8

মাছ ধরতে গিয়ে যেভাবে বৃষ্টির মরদেহ খুঁজে পেলেন এক জেলে

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

10

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

11

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

12

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

13

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

14

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

15

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

16

ঈদে ‘শিরোনাম’ দিয়ে বড়পর্দায় ওমর সানী

17

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

18

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

19

রাষ্ট্রের অবক্ষয় শুরু হলে সব খাতেই প্রভাব পড়ে: রুমিন ফারহানা

20