প্রকাশ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৩ পিএম |অনলাইন সংস্করণ
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঘানাকে ঘিরে তৈরি হয়েছে অস্বাভাবিক এক আলোচনা। ফিফা র্যাঙ্কিংয়ে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা ঘানা শক্তিশালী ইংল্যান্ডকে মোকাবিলার প্রস্তুতিতে নাকি ভরসা করছে ‘অলৌকিক শক্তি’ বা কালো জাদুর মতো বিতর্কিত উপায়ে—এমনই দাবি উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইনকে থামাতে নাকি বিশেষ এক ব্যক্তিকে দলে আনা হয়েছে, যাকে ঘানার কিছু অংশে ‘ডেভিল অফ ওয়েডনেস ডে’ নামে পরিচিত বলা হয়। ওই ব্যক্তির নাম নান্না কোয়াকু বনসাম।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, অতীতেও ২০১৪ বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর চোট নিয়ে একই ধরনের গুঞ্জন তৈরি হয়েছিল, যেখানে এই ব্যক্তির নাম জড়িয়ে আলোচনা হয়।
তবে এসব দাবির পক্ষে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। ঘানা ফুটবল শিবির বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে মাঠের পারফরম্যান্সে মনোযোগী ঘানা দল প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেলেই তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।
অন্যদিকে ইংল্যান্ড কোচ টমাস টুখেল এসব আলোচনাকে গুরুত্ব না দিলেও দলের রক্ষণভাগে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন, যাতে বড় ম্যাচে গোল হজমের ঝুঁকি কমানো যায়।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিসরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে
1
২৪ ম্যাচে ২৭ ফ্লাইট, ইনফান্তিনোর সফর ঘিরে প্রশ্ন
2
কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান
3
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে ৩৪ হাজার টাকা, দেশে কত কমল
4
কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
5
৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ
6
বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি লুকাকু
7
সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে
8
ড.ইউনুসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানম