অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী



স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা ও সমান সার্বভৌমত্বের ভিত্তিতে।

 মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে তার স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতাকে মেনেই দেশের সার্বভৌমত্ব অটুট রেখে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে।


ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের ধরন কেমন হবে, তা সরকার এককভাবে ঠিক করে না। বরং সংসদে আলোচনার মাধ্যমে সংবিধান ও পররাষ্ট্রনীতি সংশোধন করে তা নির্ধারণ করা হয়। তিনি স্পষ্ট করে বলেন, সরকারের প্রধান নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। এই ম্যান্ডেট নিয়েই সরকার কাজ করছে এবং দেশের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার গত চার-পাঁচ মাসে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, অন রেকর্ড একজনকেও অবৈধভাবে দেশে প্রবেশ (পুশ-ইন) করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি তৎপর। এমনকি আক্রান্ত হলে বিজিবি পাল্টা গুলি ছুড়ছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।

জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেভাবে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, জাতীয় স্বার্থ রক্ষাতেও সেই একই ঐক্য বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, ‘আমাদের মধ্যে যত তর্ক-বিতর্কই থাকুক না কেন, তা এই সংসদ ভবনের ভেতরেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কখনোই কোনো ছাড় দেব না। এই ঐক্যবদ্ধ শক্তিই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্

1

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

2

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

3

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

4

অ্যানথ্রপিকের ক্লদ ফেবল-৫ উন্মুক্ত

5

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

6

স্পেনে নিজের মালিকানাধীন ক্লাবের জার্সিতে সন্তানদের নিয়ে মেস

7

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

8

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

9

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

10

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

11

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

12

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

13

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

14

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

15

ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত জনপদ, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

16

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

17

মেসিকে আটকাতে স্পেনের অবিশ্বাস্য মহাপরিকল্পনা

18

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

19

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

20