ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ কূটনৈতিক প্রস্তাব নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রস্তাবটি তেহরানে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং ‘উপযুক্ত সময়ে’ এর আনুষ্ঠানিক জবাব দেয়া হবে।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বাঘাই বলেন, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত কোনো সময়সীমা ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তেহরান কোনো ধরনের চাপ, চরমপত্র কিংবা কৃত্রিম ডেডলাইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না বলেও স্পষ্ট জানান তিনি।

ইরানের কর্মকর্তাদের মতে, আলোচনায় বিলম্বের পেছনে মূল কারণ হলো প্রস্তাবিত চুক্তির জটিল প্রযুক্তিগত দিক এবং দেশটির অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়া। একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতায় পৌঁছানোর আগে বিভিন্ন রাষ্ট্রীয় ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মতামত এবং সম্মতি নিশ্চিত করতে হচ্ছে।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সংসদীয় নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং সর্বোচ্চ নেতা আলি খামেনি। তাদের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের কাছে কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান।

বিশ্লেষকদের মতে, ইরান তার কৌশলগত অবস্থান বজায় রেখে আলোচনায় এগোতে চাইছে। একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্য নিশ্চিত করেই আন্তর্জাতিক মঞ্চে পরবর্তী পদক্ষেপ নিতে চায় দেশটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে ১২টি বিল পাস

1

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

2

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই চীন সফরে ট্রাম্প

5

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

6

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় বাংলাদেশ

7

ইতিহাস গড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির ‘ফুলস্টপ’

8

কম্বোডিয়া থেকে ৯ মাসে ৩ হাজারের বেশি বাংলাদেশি বহিষ্কার

9

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

10

মেসির বিদায় রাঙাতে আমরা জীবন দিতেও প্রস্তুত: আর্জেন্টাইন ডিফ

11

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

12

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

13

মাছ শিকারি থেকে মানুষ শিকারি

14

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

15

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

16

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

17

সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদে

18

রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিন

19

পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান

20