অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রোগী বলল ইরান

ছবি: সংগৃহীত



গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকবার এমন মন্তব্যের পর হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই সামুদ্রিক পথকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি ট্রাম্পকে ‘সিজোফ্রেনিয়ায় আক্রান্ত’ বলে মন্তব্য করেন।

ইরানি এই কর্মকর্তা বলেন, সিজোফ্রেনিয়ার অন্যতম লক্ষণ হলো দৃষ্টিভ্রম ও বিভ্রান্তি। এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন হয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে ইরান। এরপর থেকে প্রণালিটির নৌযান চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

হরমুজ প্রণালি নিরাপদ রয়েছে বলে যুক্তরাষ্ট্র একাধিকবার দাবি করলেও ইরানের বক্তব্য, সেখানে চলাচলের চেষ্টা করা কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

1

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

2

সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করল আদালত

3

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

4

দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

5

মেসির ২ মিনিটের ভিডিওতে ২১ বছরের মহাযাত্রা

6

পরকীয়ার সন্দেহে দিনভর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, গ্রেপ্তার স্

7

টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রি

8

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

9

জাতীয় সংসদে ১২টি বিল পাস

10

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

11

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

12

জমি বিক্রি করে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক

13

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

14

অস্থায়ী নয়, স্থায়ী সমাধান চায় ইরান

15

এনটিএমসিতে ৩ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

16

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

17

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

18

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

19

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

20