ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

সংগৃহীত ছবি

দেশজুড়ে শিশুদের সুরক্ষায় হামের টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সকালে নারায়ণগঞ্জের জিন্দাপার্কে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পেইনের সূচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

কর্মসূচির আওতায় দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সব অঞ্চলে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া টিকাদান কার্যক্রম ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল শুরু হয়ে ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া সিটি করপোরেশন এলাকাগুলোতে এই বিশেষ ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত চালু থাকবে, আর দেশের অন্যান্য অঞ্চলে ১২ মে পর্যন্ত কার্যক্রম চলবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এই ধরনের গণটিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

3

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

4

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

5

রোহিঙ্গা সংকটে সহায়তায় ইইউর ১ কোটি ৪০ লাখ ইউরোর নতুন অনুদা

6

ইরান ইস্যুতে নতুন ইঙ্গিত ট্রাম্পের

7

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্পের

8

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

9

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

10

বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের

11

তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২

12

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

13

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

14

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

15

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে যেভাবে দেখবেন

16

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

17

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

18

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

19

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

20