অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

ছবি: সংগৃহীত





যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায় করতে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুট ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। সরাসরি সামরিক জয়ের বদলে মাপা মাত্রায় সংঘাত ছড়িয়ে দিয়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে তেহরান। 

তাদের লক্ষ্য, হরমুজ প্রণালিতে ইরানের ভূমিকা মেনে নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা। বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটিয়ে আলোচনার টেবিল নিজেদের পক্ষে টানতে চাইছে তারা।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতে অনিচ্ছুক—এই সুযোগ নিচ্ছেন তেহরানের রেভলুশনারি গার্ডের কমান্ডাররা। অতীতের নমনীয়তা ওয়াশিংটনের চাপ বাড়িয়েছে বলে মনে করে তেহরান; তাই তারা আলোচনার আগে নিজস্ব শক্তি প্রতিষ্ঠা করতে চায়। তবে হরমুজের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের ইরানের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে।

ইরানের কৌশলের কারণে পশ্চিমা শক্তিগুলো সরাসরি সংঘাতের বদলে বাণিজ্য রুট সুরক্ষায় বেশি মন দিয়েছে। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বিঘ্ন ঘটিয়ে প্রতিপক্ষকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়াকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে তেহরান। তবে উভয়পক্ষই পিছু না হটার কারণে এই দীর্ঘমেয়াদি ধৈর্যের লড়াই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

রয়টার্সের বিশ্লেষণ




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মমন্ত্রী

1

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর প্রশিক্ষণ কেন্দ্রে আগু

2

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

3

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

4

বৃষ্টির দিনে ঢাকার যানজট যেভাবে এড়িয়ে চলবেন

5

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

6

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

7

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

8

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

9

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

10

মক্কা প্রতিরক্ষা চুক্তির পূর্ণাঙ্গ দলিল প্রকাশ, কী আছে এতে

11

চাহিদার মাত্র ১৬% বিনামূল্যে লবণ পেয়েছে চামড়া সংরক্ষণে

12

দুই জোটের ৫১ আসন করে, সরকার গঠনে গুরুত্বপূর্ণ আরব দল

13

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

14

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন এন এস রাজা সুব্রামানি

15

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

16

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

17

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

18

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

19

রোনালদো ও মেসির ১০০০ গোলের লড়াই

20