ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা মামলায় দুই রাজনৈতিক নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আসামিরা হলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক হারুন আর রশীদ মুন্না এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

বুধবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস প্রত্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’ চলাকালে মো. পারভেজ মিয়া যাত্রাবাড়ী এলাকায় অংশ নেন। ওইদিন বিকেল ৫টার দিকে আসামিদের গুলিতে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

1

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

2

বিশ্বকাপ অধ্যায় শেষ, এবার নতুন মিশনে ব্রাজিল-আর্জেন্টিনা

3

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

4

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

5

ধনী হওয়ার উপায় জানানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার

6

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

7

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

8

ইরানের সাথে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

9

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

10

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

11

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

12

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

13

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

14

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

15

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

16

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ভিএআর নিয়ে ক্ষুব্ধ জার্মা

17

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

18

বাবাকে স্মরণ করে ফাহমিদার আবেগঘন বার্তা

19

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

20