ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

প্রতীকী ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বড় ধরনের রাজনৈতিক যোগদানের খবর পাওয়া গেছে। জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম সংগঠক এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ সংগঠনটির একাধিক শীর্ষ নেতা এনসিপিতে যোগ দিচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র অনুযায়ী, আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ আরও কয়েকজন নেতা দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ আলোচনা ও একাধিক বৈঠকের পর তারা এই সিদ্ধান্তে পৌঁছান বলে জানা গেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রবিবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগ দিতে পারেন। একইসঙ্গে মো. জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান, মোশারেফ হোসেনসহ আরও প্রায় ২০ থেকে ৩০ জন নেতাকর্মী দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্র বলছে, পরবর্তী ধাপে এনসিপির সাংগঠনিক কাঠামো তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই কাঠামোর আওতায় আপ বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

এই যোগদানকে এনসিপির রাজনৈতিক শক্তি বৃদ্ধি এবং সংগঠন সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

1

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

3

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

4

মাদারীপুরে টিসিবির গুদামে ভয়াবহ আগুন

5

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

6

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

7

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

8

মেসিকে কখনও রাগানো যাবে না

9

২০০ বছর পর বংশে কন্যাসন্তান, রথে চড়িয়ে রাজকীয় বরণ

10

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

11

কিছু সমীকরণ মিললেই নকআউটে খেলতে পারবে ইরান

12

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

13

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

14

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

15

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

17

এই বিশ্বকাপেই ভিনিসিউসের আসল রূপ দেখবে বিশ্ব

18

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

19

হজের নিবন্ধন করবেন যেভাবে

20