অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

ছবি: সংগৃহীত



 আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক চিত্রনায়িকা পরীমণি ঘোষণা দিয়েছেন, তার প্রিয় দল কাপ জিতলেই তিনি আবারও বিয়ে করবেন!

বুধবার (১৫ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে এই ঘোষণা দেন পরীমণি।


সেখানে লেখেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব ফাইনাল। স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। 

মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়। মিনিট বিশেকের মধ্যেই পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। কিন্তু মন্তব্যঘর বন্ধ রাখেন নায়িকা।

ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন পরীমণি। ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে ব্যাপক আলোচনায় আসেন এই নায়িকা। এই দম্পতির সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজের সঙ্গেও পরীমণির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে।

বর্তমানে ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে ঘিরেই পরীমণির পুরো জগৎ। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের মানুষ করার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

1

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

2

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

3

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

4

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

5

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

6

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

7

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

8

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

9

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

10

নতুন ঠিকানায় নাম লেখালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়ো

11

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

12

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

13

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

14

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

15

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

16

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

17

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

18

কেন নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা বইটি? জেনে নিন

19

ক্যারিয়ারে সাফল্য নাকি ব্যক্তিগত সময়—কোনটি বেশি জরুরি?

20