ডিজিটাল নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক এ অভিযোগ পত্র দাখিল করেন।

এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

2

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

3

রান তাড়া করতে নেমে ধস, জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হার বাংল

4

বিশ্বকাপ ইতিহাসে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক মেসির

5

বদলে যাচ্ছে বিশ্বের মানচিত্র

6

আমি খুবই সৌভাগ্যবান : সাবিলা নূর

7

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

8

বাংলাদেশ–মালদ্বীপ ম্যাচে আসলে কী হয়েছিল

9

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

10

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

11

ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

12

এনসিপি নেতার দাবি, শিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন রাশেদ খাঁন

13

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ

14

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

15

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

16

জন্মনিয়ন্ত্রণ পিলের দাম দিতে গিয়ে যেভাবে ফাঁস হলো স্বামীর পর

17

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

18

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

19

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

20