ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির এখনো বড় ধরনের উন্নতি হয়নি। সুনামগঞ্জ ও নেত্রকোনার দুটি নদীর পানি এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা কিছুটা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১২ মে) প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এরপরও দুটি জেলার দুটি নদীর পানি বিপৎসীমার ওপরে অবস্থান করছে।

পাউবোর তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় নলজুর নদীর পানি তিন সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে নেত্রকোনা জেলার মগরা নদীর পানি ২৩ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার আট সেন্টিমিটার ওপরে রয়েছে।

এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলোর পানির স্তর ধীরে ধীরে কমছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নদীগুলোর পানির সমতল ঘণ্টায় শূন্য থেকে এক সেন্টিমিটার হারে হ্রাস পাচ্ছে। তবে পরিস্থিতির পুরোপুরি উন্নতিতে আরও সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে নিম্নাঞ্চল ও হাওর এলাকার মানুষ পানি কমার অপেক্ষায় রয়েছেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

1

‘ফুটবল বেচাকেনার বস্তু নয়’, ফিফার পরিকল্পনায় বিশ্বকাপ বয়কটের

2

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

3

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

4

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

5

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

6

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

7

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

8

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

9

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

10

তেলাপোকা মেরে ফেলায় ‘একাকিত্বে’ ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

11

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল

12

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

13

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

14

ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

15

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

16

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

17

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

18

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

19

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

20