ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক

ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ও স্কুল পোশাক বিতরণ কর্মসূচি। এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। বৈঠকে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবেশবান্ধব উদ্যোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সারা দেশের প্রথম শ্রেণির প্রায় এক লাখ শিক্ষার্থীর হাতে এসব পণ্য তুলে দেওয়া হবে। প্রতি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সব প্রাথমিক বিদ্যালয়ের পোশাক একরকম ডিজাইনের হলেও ছেলে ও মেয়েদের ব্যাগ এবং পোশাক আলাদা হবে।

অন্যদিকে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, দেশীয় পাট শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং পরিবেশ রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পলিথিনের ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

1

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

2

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

3

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

4

আজ যে সমীকরণ মিললে মেসি গোল্ডেন বুট পাবে

5

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ গ্রহণ

6

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

7

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

8

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া, নেপথ্যে

9

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

10

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

11

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

12

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

13

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

14

পেনাল্টি মিসে মেসির বিশ্বরেকর্ড

15

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

16

ইতিহাস ডাকছে মার্তিনেজকে

17

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

18

কেপ ভার্দের গোলরক্ষকের মায়ের ভিসা জটিলতা কাটাচ্ছে যুক্তরাষ্ট

19

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

20