ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে দেশে বিদ্যুৎচালিত বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো এবং ব্যক্তিগত যানবাহনের ব্যবহার হ্রাস করা।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের চলমান কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পরিবহন খাতে ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে এসব বাস আমদানিকে উৎসাহিত করতে সব ধরনের শুল্ক ও কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পথ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে কাস্টমস ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্কসহ সব ধরনের কর অব্যাহতি দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব বাস শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বা তাদের অনুমোদিত সংস্থার মাধ্যমে আমদানি করতে পারবে। তবে শর্ত হিসেবে বাসগুলো হলুদ রঙের হতে হবে এবং এতে স্পষ্টভাবে “স্কুল”, “কলেজ” বা “স্টুডেন্ট বাস” লেখা থাকতে হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত হওয়ার পাশাপাশি শহরের পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

1

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

2

দল বাঁচাতে আ.লীগের শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের

3

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

4

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

5

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

6

যুদ্ধের মানসিক চাপ বাড়াচ্ছে আত্মহত্যা

7

মাদারীপুরের আকাশে রহস্যময় আলোক রশ্মি

8

নুয়েনের লড়াই এখনো থামেনি

9

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

11

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষ: যুদ্ধবিরতি বহালের

12

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

13

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

14

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

16

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

17

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

18

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

19

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

20