অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে নিন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত বলে মনে করেন ৫৮ শতাংশ মার্কিন নাগরিক।সম্প্রতি রয়টার্স/ইপসোসের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন, আর ৯ শতাংশ কোনো উত্তর দেননি।

গত সোমবার শেষ হয়েছে ছয় দিন ধরে চলা এই জরিপ। কিন্তু এ বিষয়ে স্পষ্ট দলীয় বিভক্তি দেখা গেছে। ৭৮ শতাংশ ডেমোক্র্যাট এই ধারণাকে সমর্থন করেছেন। তবে ৫৩ শতাংশ রিপাবলিকান সদস্যের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ জাতিসংঘের সব সদস্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে একমত নন।

এ ছাড়াও জরিপের প্রায় ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, গাজায় অনাহারের মুখোমুখি মানুষদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত। সেখানে ২৮ শতাংশ দ্বিমত পোষণ করেছেন। দ্বিমত পোষণকারীদের মধ্যে অধিকাংশই রিপাবলিকান।

ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের সবচেয়ে শক্তিশালী মিত্র আমেরিকার ওপর নির্ভর করে আসছে, যার কাছ থেকে তারা প্রতি বছর কোটি কোটি ডলারের সামরিক সাহায্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক সহায়তা পেয়ে আসছে। 

মার্কিন জনসমর্থন হ্রাস পাওয়া ইসরায়েলের জন্য উদ্বেগজনক লক্ষণ হবে, কারণ গাজায় কেবল হামাসের সঙ্গেই নয়, বরং তাদের আঞ্চলিক শত্রু ইরানের সাথেও অমীমাংসিত সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

1

হরমুজ প্রণালীতে ২৪০০ নাবিক আটক

2

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তার বদলি

3

যে ৫ শর্তে যুদ্ধ শেষ করবেন নেতানিয়াহু

4

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

5

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

6

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

7

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

8

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

9

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

10

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

11

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

12

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

13

নির্বাচনী ঝুঁকিতে নেতানিয়াহু

14

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

15

গাজায় প্রতিদিন গড়ে ৪৭ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ

16

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

17

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

18

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

19

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

20