ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দেশটি পুনরায় সামরিক সংঘাতে যেতে প্রস্তুত। তিনি জানান, আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান না এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আরাগচির এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বাড়ছে। তিনি বলেন, ইরান আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হলে কঠোর অবস্থান নিতে পিছপা হবে না তেহরান।

তিনি আরও দাবি করেন, চলমান এই সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতেও প্রভাব ফেলছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির একটি ছবি শেয়ার করে লেখেন, “ইরানের বিরুদ্ধে এই ইচ্ছাকৃত যুদ্ধের উচ্চ ব্যয় শেষ পর্যন্ত আমেরিকানদেরই বহন করতে হবে।”

বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথকে জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। এই প্রণালী বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুট দৌড়ে তীব্র লড়াই: মেসি-এমবাপে-হলান্ড কারা এগিয়

1

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

2

জাতীয় পার্টির নির্বাচনী ব্যয় মাত্র ৫ লাখ টাকা

3

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

4

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

5

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

6

সবশেষ কবে ব্রাজিলকে হারিয়েছিল জাপান? জেনে নিন

7

যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে

8

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

9

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

10

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

11

এইচএসসি রেজিস্ট্রেশন জটিলতা: ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের

12

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

13

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

14

সৌদিগামী ফ্লাইটে সতর্কতা, যাত্রীদের সহায়তায় এয়ারলাইনসকে নতুন

15

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

16

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

17

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

18

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

19

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

20