ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

সংগৃহীত ছবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার (২৩ মে) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ মে থেকে আগামী ৬ জুন পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। ১৫ দিনের এই ছুটি শেষে আগামী ৭ জুন (রোববার) থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম আবার শুরু হবে।

এর আগে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা রাখার কথা ছিল। রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পাঠদানের ঘাটতি পূরণে সরকার ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় অনেকেই ধারণা করেছিলেন, শনিবারও বিদ্যালয়ে ক্লাস চলবে।

তবে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকায় ২৩ মে বিদ্যালয় খোলা থাকবে কি না—তা নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। দিনভর এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে মিড-ডে মিল কার্যক্রমের নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এতে বিদ্যালয় বন্ধ থাকার ইঙ্গিত আরও স্পষ্ট হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সবশেষে শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জরুরি বিজ্ঞপ্তি জারি করে ছুটির বিষয়টি নিশ্চিত করে। ফলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে মূলত বৃহস্পতিবার (২১ মে) ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাসের দিন।

ঈদ ও গ্রীষ্মকালীন এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ পাচ্ছে। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও অনিশ্চয়তার অবসান হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

3

ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

4

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

5

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

6

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

7

ব্রাজিল-নরওয়ে মহারণ আজ বাংলাদেশ সময় রাত ২টায়

8

স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত কালিবাফ

9

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

10

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

11

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

12

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ফিলিস্তিন ফুটবল প্রধান

13

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান

14

মেসির ব্যর্থতার গল্প থেকে বিশ্বজয়ের ইতিহাস

15

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

16

‘পরাজিত লোকেরাই সব সময় কাঁদে’

17

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

18

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

19

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

20