অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর বহরে থাকা অন্যতম দামি ও সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান এটি। এর একেকটির দাম বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩০০ কোটি টাকারও বেশি।

জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন মেরিন কর্পসের ওই এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সান দিয়েগোর মিরামার মেরিন কর্পস বিমানঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার আগে পাইলট সফলভাবে বেরিয়ে আসায় তিনি প্রাণে বেঁচে গেছেন। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার আঘাত প্রাণঘাতী নয়।

এক বিবৃতিতে মার্কিন মেরিন কর্পস জানায়, পাইলটকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে সামরিক বাহিনী, দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা কাজ করছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ধ্বংসাবশেষের চারপাশে অগ্নিনির্বাপক রাসায়নিক ছিটানো হয়। পরে ফায়ার হোস ব্যবহার করে আগুন সম্পূর্ণ নেভানোর চেষ্টা চালানো হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি কর্মস্থলে যাওয়ার পথে দুটি যুদ্ধবিমানকে একসঙ্গে অবতরণ করতে দেখেন। প্রথমটি নিরাপদে রানওয়েতে নামলেও দ্বিতীয়টি হঠাৎ গতি কমিয়ে প্রায় ভাসমান অবস্থায় চলে আসে।

তার কথায়, মাটি থেকে প্রায় ১০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় পাইলট ইজেক্ট করেন। মুহূর্তের মধ্যেই প্যারাসুট খুলে যায়। এরপর যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

সান দিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঘাস ও ঝোপঝাড়ে আগুন ধরে যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কত দাম এই যুদ্ধবিমানের

বিধ্বস্ত হওয়া এফ-৩৫বি বিশ্বের অন্যতম আধুনিক স্টিলথ যুদ্ধবিমান। এটি স্বল্প দূরত্বে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণ করতে সক্ষম।

মার্কিন সরকারি হিসাব অনুযায়ী, একটি এফ-৩৫বি যুদ্ধবিমানের মূল্য প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস, বিমানবাহিনী ও নৌবাহিনীর বহরে ৬৩০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। ভবিষ্যতে আরও ১ হাজার ৮০০টির বেশি বিমান সংগ্রহ এবং দীর্ঘমেয়াদি পরিচালনাসহ পুরো এফ-৩৫ কর্মসূচির ব্যয় দুই ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে সরকারি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

সূত্র: এপি, ইউএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

1

আইন ভেঙে ভবন নির্মাণ করলে বন্ধ হবে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংয

2

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

3

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

4

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

5

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

6

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

7

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

8

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

9

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

10

সূচকের সঙ্গে বেড়েছে পুঁজিবাজারের লেনদেন

11

আড়াই লাখ ডলার অনুদান দিয়ে ভেনেজুয়েলার পাশে নেইমার

12

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

13

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

14

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

15

ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

16

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

17

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

18

ব্রাজিল অতীতে ছিল, আমার চোখে এখন ফ্রান্স ও আর্জেন্টিনা শক্ত

19

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া

20