ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

অস্বাস্থ্যকর জীবনযাপন, ফাস্টফুড নির্ভর খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং কম শারীরিক পরিশ্রমের কারণে বাংলাদেশের তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত মানসিক চাপ, অতিরিক্ত লবণযুক্ত খাবার, পর্যাপ্ত ঘুমের অভাব, প্রযুক্তিনির্ভর জীবনযাপন এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের প্রধান ঝুঁকি হিসেবে কাজ করছে।

তারা বলছেন, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সী মানুষের প্রায় ২০ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। সংস্থাটির ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে দেশে হৃদরোগজনিত কারণে প্রায় দুই লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫২ শতাংশের পেছনে উচ্চ রক্তচাপকে দায়ী করা হয়েছে।

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১৭–১৮ অনুযায়ী, ৩৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপের হার প্রায় ৪০ শতাংশ, যা ২০১১ সালে ছিল ২৬ শতাংশ। পুরুষদের মধ্যে এই হার ২০ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ৩২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

চিন্তার বিষয় হলো, আক্রান্তদের বড় একটি অংশই জানে না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছে। পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত নারীদের প্রায় ৫১ শতাংশ এবং পুরুষদের ৬৭ শতাংশ নিজেদের রোগ সম্পর্কে অবগত নয়।

বিশেষজ্ঞরা আরও বলছেন, উচ্চ রক্তচাপ এখন দেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি। বছরে লক্ষাধিক মানুষ হৃদরোগজনিত সমস্যায় মারা যায়, যার অন্যতম প্রধান কারণ এই রোগ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের স্বাস্থ্য ও রোগবিষয়ক জরিপ অনুযায়ী, দেশের শীর্ষ রোগগুলোর তালিকায় উচ্চ রক্তচাপ প্রথম স্থানে রয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে প্রতি পাঁচজন তরুণের একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত বা ঝুঁকিতে রয়েছে। চিপস, বার্গার, পিৎজা, কোমল পানীয় ও অতিরিক্ত চিনি-লবণযুক্ত খাবার তরুণদের মধ্যে এই রোগ বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, তরুণদের মধ্যে ফলমূল ও শাকসবজি খাওয়ার প্রবণতা কমছে। পাশাপাশি ধূমপান, মাদক, বায়ুদূষণ ও শব্দদূষণও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে। দীর্ঘ সময় বসে কাজ করা বা কম শারীরিক সক্রিয়তাও বড় কারণ হিসেবে কাজ করছে।

মুগদা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, তবে এখন তরুণ কর্মজীবীদের মধ্যেও এটি দ্রুত ছড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ এখন আর শুধু বয়স্কদের সমস্যা নয়, তরুণদের মধ্যেও এর প্রবণতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি বলেন, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

1

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

2

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

3

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জলপথে ২৬ জাহাজে হামলা

6

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

7

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

8

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

9

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

10

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

11

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

12

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল লেবানন ও ইসরাইল

13

রামিসা হত্যাকাণ্ডে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন

14

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

15

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

16

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

17

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

18

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

19

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

20