অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা

অন্য কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা

মাঠের পাশে দাঁড়িয়ে মিকেল আরতেতার উত্তেজিত আচরণ ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত দৃশ্য। কখনো চিৎকার করে খেলোয়াড়দের নির্দেশ দেন, কখনো উত্তেজনায় ছুটে যান নির্ধারিত টেকনিক্যাল এরিয়ার বাইরে। তবে আর্সেনাল কোচের এমন আচরণ রেফারিদের কাছে ভালোভাবে বিবেচিত হচ্ছে না। ফলে বারবার হলুদ কার্ড দেখতে হচ্ছে তাঁকে।

গতকাল এভারটনের বিপক্ষে আর্সেনালের ২–০ গোলের জয়ের ম্যাচেও হলুদ কার্ড দেখেছেন আরতেতা। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় হলুদ কার্ড। আর একবার হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য ডাগআউটে নিষিদ্ধ হতে পারেন তিনি।

তবে আরতেতার অভিযোগ, অন্য কোচেরা একই ধরনের নিয়ম ভাঙলেও তাঁদের বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হয় না। এ অভিযোগের পক্ষে প্রমাণ জোগাড় করতেও শুরু করেছেন তিনি। অন্য কোচদের টেকনিক্যাল এরিয়ার বাইরে যাওয়ার ছবি ও ভিডিওর বড় সংগ্রহ গড়ে তুলেছেন স্প্যানিশ এই কোচ।

‘আমার কাছে ছবির বিশাল সংগ্রহ আছে’

এভারটনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আরতেতা বলেন, প্রিমিয়ার লিগে এমন কোচও আছেন, যিনি ১০ মিনিটে ৩৬ বার টেকনিক্যাল এরিয়া ছেড়ে বেরিয়ে গেছেন, অথচ একবারও হলুদ কার্ড দেখেননি।

নিজের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমি এসব দৃশ্যের ক্লিপ জমাচ্ছি। আমার কাছে ছবির বিশাল সংগ্রহ আছে।’

প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোচদের নির্ধারিত টেকনিক্যাল এরিয়ার মধ্যে থাকতে হয়। কিন্তু ম্যাচের উত্তেজনায় আরতেতা প্রায়ই সেই সীমা অতিক্রম করেন। ডাগআউটের সামনে তাঁর ছোটাছুটি অনেক সময় মাঠের উত্তেজনাকেও ছাড়িয়ে যায়।

এভারটনের বিপক্ষে ম্যাচেও তিনজনকে হলুদ কার্ড

এভারটনের বিপক্ষে ম্যাচটি ছিল বেশ উত্তপ্ত। শুধু আরতেতা নন, এভারটন কোচ ডেভিড ময়েস এবং আর্সেনালের সহকারী কোচ গ্যাব্রিয়েল হেইনজেকেও হলুদ কার্ড দেখান রেফারি টনি হ্যারিংটন।

মাঠের বাইরে কোচদের এমন আচরণ নিয়ে বিতর্ক থাকলেও আরতেতার মতে, একই ধরনের ঘটনায় রেফারিদের সিদ্ধান্তে ধারাবাহিকতা থাকা প্রয়োজন।

জয়ের আনন্দের মধ্যেও নিষেধাজ্ঞার শঙ্কা

এভারটনের বিপক্ষে জয়ের ফলে আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সমান পয়েন্টে পৌঁছে যায়। একই দিনে অ্যাস্টন ভিলার কাছে ২–১ গোলে হারে সিটি।

তবে দলের সাফল্যের মধ্যেও আরতেতার চিন্তা এখন হলুদ কার্ড নিয়ে। আর একটি কার্ড দেখলেই এক ম্যাচের জন্য ডাগআউটে থাকতে পারবেন না তিনি।

নিজেকে সামলানোর বিষয়ে প্রশ্ন করা হলে রসিকতা করে আরতেতা বলেন, ‘আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর সেখানে আমাদের ভালো সেন্সর বসাতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

1

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

2

গান গেয়ে চাকরি হারালেন ঢাবির সেই ভাইরাল শিক্ষক

3

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

4

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

5

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

6

২৭ গোলের তাণ্ডব! অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপে ভারতকে বিধ্বস্ত করল ব

7

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

8

রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন

9

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

10

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

11

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

12

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

13

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্যচুক্তি নিয়ে বিতর্ক ও সরকারের অব

14

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে পাঁচ বিরোধী নেতার ঐক্য, নেতৃত্

15

জ্ঞানেশ কুমারকে নিয়ে মোদি সরকারের উভয় সংকট

16

ট্রলি ব্যাগ কেনার আগে যেসব বিষয় অবশ্যই দেখে নেবেন

17

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

18

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

19

রিয়াদ বিমানবন্দরে হামলা, বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল

20