অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

ছবি: সংগৃহীত



নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে  শেষ ষোলোতে পা রাখল সহ-আয়োজক কানাডা। যোগ করা সময়ে দলের হয়ে জয়সূচক গোলটি করেন স্টিফেন এস্তাকুইও।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলা দেখাতে থাকে কানাডা। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও লক্ষ্যভেদ করতে পারছিল না তারা। দক্ষিণ আফ্রিকার ডিফেন্স এবং গোলকিপার নিজের সর্বোচ্চটা দিয়েই কানাডাকে রুখে দিচ্ছিল।

একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে বারবার ব্যর্থ হচ্ছিল কানাডা। তবে প্রতীক্ষিত সেই মূহুর্ত আসে ম্যাচের ৯২তম মিনিটে।

মূল সময় শেষ হওয়ার পর যোগ করা সময়ের খেলা চলছিল তখন। এস্তাকুইও দারুণ এক জোরালো গ্রাউন্ডেড শটে বল জালে জড়ান। খুশিতে ফেটে পড়ে স্টেডিয়ামে অবস্থিত সকল কানাডার সমর্থকরা। উল্লেখ্য যে, বিশ্বকাপের মঞ্চে এটিই তার প্রথম গোল।

এই জয়ের মাধ্যমে চলতি বিশ্বকাপ আসরে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল কানাডা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস বা মরক্কো।

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

1

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

2

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

3

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

4

স্টার সিনেপ্লেক্সে ৪ বাংলা সিনেমা নিয়ে সামার ফেস্ট

5

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

6

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

7

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

8

চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ভিসার নিয়মে আসছে বড় পরিবর্তন

9

সেপ্টেম্বরে প্রবাস আয় ২৭৪ কোটি ডলার

10

সৌদি, কাতার ও তুরস্ক সফরে শাহবাজ শরিফ

11

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

12

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

13

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

14

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

15

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

16

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

17

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

18

চুয়েটে অবরুদ্ধ উপাচার্যের বুকে ব্যথা, দুই চিকিৎসকের পরীক্ষায়

19

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

20