ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে লঞ্চ চলাচল বন্ধ

রাঙামাটির নৌ যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত কমে যাওয়ায় রাঙামাটির নৌ যোগাযোগ ব্যবস্থায় চরম ভোগান্তি দেখা দিয়েছে। নৌপথে ডুবোচর জেগে ওঠা এবং নৌরুট অগভীর হয়ে পড়ায় একাধিক রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বর্তমানে বিকল্প হিসেবে নৌকা ও স্পিডবোটই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, লংগদু ও বরকলসহ ছয়টি উপজেলা মূলত কাপ্তাই হ্রদের নৌপথের ওপর নির্ভরশীল। এর মধ্যে বাঘাইছড়ি, বিলাইছড়ি, জুরাছড়ি ও নানিয়ারচর রুটে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বরকল ও লংগদু রুটে সীমিত আকারে ছোট নৌযান চলাচল করলেও স্বাভাবিক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হ্রদে ড্রেজিং না হওয়ায় নৌপথে অসংখ্য ডুবোচর তৈরি হয়েছে। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন স্থানে নৌযান আটকে পড়ার ঘটনাও ঘটছে। ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং ভোগান্তি আরও বাড়ছে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, কাঁচালং নদীর মতো অনেক এলাকা এখন অগভীর হয়ে গেছে এবং কিছু জায়গা ছড়ার মতো হয়ে পড়েছে। এর কারণে স্পিডবোটও অনেক রুটে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনু উদ্দিন সেলিম বলেন, গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পর থেকেই কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমতে থাকে। শুষ্ক মৌসুমে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বর্তমানে একাধিক নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী পরিবহন, পণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে পানির স্তর কমে যাওয়ার কারণে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও ব্যাহত হচ্ছে। ২৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট ইতিমধ্যে বন্ধ রয়েছে বলে জানা গেছে।

তবে রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানিয়েছেন, আগামী বর্ষা মৌসুম শেষে হ্রদে ড্রেজিং কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে খাল খননের উদ্যোগ নেওয়া হবে। এতে নৌপথসহ সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

1

কোরবানির মাংস ফ্রিজে রাখার আগে জেনে নিন আদর্শ তাপমাত্রা

2

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের কারণ ব্যাখ্যা দিল ইউএসজিএস

3

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

4

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

5

ম্যারাডোনার বিষাদের শহর ডালাসে মেসিদের সামনে অস্ট্রিয়া

6

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

7

বিশ্বকাপে ব্রাজিলের উড়ন্ত শুরুর প্রত্যাশা

8

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

9

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

10

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে লঞ্চ চলাচল বন্ধ

11

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন

12

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কে

13

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

14

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

15

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

16

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

17

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ না পেরোতেই জুয়ার আসরে নেইম

18

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে বড় পতন

19

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

20