ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

ড্রোন হামলা |সংগৃহীত

কুয়েত জানিয়েছে, প্রতিবেশী ইরাকের দিক থেকে আসা দুটি ড্রোন শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির উত্তর সীমান্ত চৌকিতে আঘাত হেনেছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুয়েতের সেনাবাহিনী এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, হামলাটি দেশের উত্তরাঞ্চলের দুটি স্থলসীমান্ত চৌকিতে চালানো হয়। তাদের দাবি অনুযায়ী, ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে এই আক্রমণ করা হয়েছে, যাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। তবে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ইরাক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবদেল আমির আল-শাম্মারি কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোষ্ঠী একাধিক হামলার দাবি করে আসছে। বিশেষ করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করে আসছে।

বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ইরাক ও পার্শ্ববর্তী দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিভিন্ন সামরিক স্থাপনা ও কূটনৈতিক কেন্দ্র লক্ষ্য করে অতীতে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

সব মিলিয়ে, সীমান্তবর্তী এই ড্রোন হামলা নতুন করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

2

আর্সেনালের ৭ মিনিটের ঝড়ে বিধ্বস্ত লিল, চ্যাম্পিয়নস লিগে দাপু

3

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

4

অভিশাপ ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

5

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

6

হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে ১৫টি গুরুত্বপূর্ণ সতর্ক স

7

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

8

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

9

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

10

কনুই’ নিয়ে আলোচনা, মরিনিওর চোখে ‘অদ্ভুত’

11

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

12

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

15

মেসি-রোনালদো ‘মুখোমুখি’, টিকিটের দাম চড়া

16

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

17

প্রথম ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

18

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

19

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

20