ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে একটি পরাজিত অপশক্তি সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশাসন এবং সাধারণ জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত ‘চলমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, বাংলাদেশ।

ইউনুছ আহমাদ বলেন, দেশে একটি পরাজিত শক্তির অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ পরিস্থিতিতে প্রশাসনকে আরও সজাগ থাকার পাশাপাশি দেশপ্রেমিক নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও দেশের মানুষ এখনও প্রকৃত স্বাধীনতার স্বাদ পুরোপুরি পায়নি। বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর কিছু আচরণেও হতাশা প্রকাশ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে ‘পুশইন’ ইস্যুকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রের আশঙ্কার কথাও উল্লেখ করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির সদস্যদের প্রশংসা করে ইউনুছ আহমাদ বলেন, দেশরক্ষায় নিয়োজিত সাহসী সদস্যরাই অতীতে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় তাদের প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

1

আগামীকাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

2

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

3

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

4

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

5

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

6

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

7

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি

8

দেখে নিন আর্জেন্টিনার জয়ের খতিয়ান

9

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত ক

10

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

11

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

12

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

13

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

14

ফাইনালে গুরু-শিষ্যের লড়াই, মুখোমুখি ফুয়েন্তে ও স্কালোনি

15

‘সবকিছুই তার ইচ্ছের ওপর’, ২০৩০ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে

16

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

17

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

18

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

19

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

20