ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

ছবি সংগৃহীত

ভোট-পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তুলে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনা কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দলনেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, দিল্লি থেকে তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টা চলছে এবং দলীয় জনপ্রতিনিধিদের বিভিন্নভাবে চাপের মুখে ফেলা হচ্ছে।

বক্তৃতার একপর্যায়ে মমতা বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে বিস্ফোরক দাবি করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই মামলার সঙ্গে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেপ্তার করেছিল। তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তারের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন। যদিও তিনি এ ঘটনায় জড়িতদের নাম প্রকাশ করেননি, তবে দাবি করেন যে পুরো ঘটনার বিষয়ে তিনি অবগত এবং বৃহত্তর স্বার্থে কিছু তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছেন।

এদিকে তৃণমূলের ধরনা কর্মসূচিতে দলের অনেক বিধায়ক ও সাংসদের অনুপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী নেতারা এ নিয়ে কটাক্ষ করলেও মমতা ব্যানার্জি তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অভিযোগ পুনর্ব্যক্ত করেন। হাদি হত্যা প্রসঙ্গে তাঁর করা মন্তব্য ইতোমধ্যে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প

1

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যা

2

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

3

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

4

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

5

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

6

ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

7

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

8

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

9

কৃত্রিম বুদ্ধিমত্তা ও আমাদের তারুণ্য

10

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

11

ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো

12

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্র

13

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

14

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

15

হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে হেনস্তা

16

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

17

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

18

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

19

বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের আন্তর্জাতিক সাফল্য

20