অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত



জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এই প্রণালির নিয়ন্ত্রণ নিচ্ছি। তাদের (ইরানের) হাতে আর কিছুই অবশিষ্ট নেই।’

এ সময় ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের ওপর গত রাতে খুব কঠোর আঘাত হেনেছে। মূলত ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা তাদের নিয়ন্ত্রণে নিয়েছি। তারা পিছু হটছে। তাদের বেশিরভাগ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।’

এর আগে আজ সোমবার যুক্তরাজ্যে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছিল, হরমুজ প্রণালিতে তারা একটি অস্থায়ী নিরাপদ সামুদ্রিক করিডোর চালু করেছে, যেখানে প্রযুক্তিগত ও সামরিক কোনো বাধা নেই।


তবে দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের উপর্যুপরি সামরিক আগ্রাসনের কারণে এই জলপথ এখন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

1

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

2

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

3

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

4

‘আমাকে অনেক ভুগতে হয়েছে,’ মেসির বিদায়ের পর মদরিচের স্বীকারোক

5

আলজেরিয়া ম্যাচের আগে স্কালোনির কৌশলগত ধোঁয়াশা

6

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

7

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

8

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

9

কোনের পা ভাঙার ঘটনায় মাদিবো ৫ ম্যাচ নিষিদ্ধ

10

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো: শাস্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

11

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

12

খালেদা জিয়ার সাজে চমক দেখালেন চমক, নেটিজেনদের প্রশংসা

13

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

14

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

15

বাবাকে স্মরণ করে ফাহমিদার আবেগঘন বার্তা

16

স্পেসএক্স-টেসলা একীভূত মাস্কের মেগা প্ল্যান

17

বিশ্বকাপের গান নিয়ে ফিরছেন আরমান খান

18

মোদির বেঙ্গালুরু সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

19

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

20