ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ডিজিটাল নিয়ন্ত্রণ আনতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকদের অ্যাপ ব্যবহার ছাড়া জ্বালানি নেওয়া যাবে না। এর মাধ্যমে জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে যেসব ফিলিং স্টেশনে এই ব্যবস্থা চালু হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে শাপলা চত্বরের করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরা-এয়ারপোর্ট এলাকার মাসুদ হাসান ফিলিং স্টেশন এবং তেজগাঁও, মিরপুর ও গাবতলীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশন।

এছাড়া মিরপুর-২, ইব্রাহিমপুর, তেজগাঁও শিল্প এলাকা এবং উত্তরা অঞ্চলের আরও কয়েকটি স্টেশনেও ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হচ্ছে। এসব স্টেশন বিভিন্ন তেল বিপণন কোম্পানির অধীনে পরিচালিত।

সরকারের এই উদ্যোগের ফলে মোটরসাইকেলভিত্তিক জ্বালানি ব্যবহারের তথ্য সহজে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জ্বালানি অপচয় ও অনিয়ম কমাতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটে এশিয়ার শেষ ভরসা কয়লা

1

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

2

২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সি নম্বর ঘোষণা

3

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

4

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

5

মা যখন বাবার দায়িত্বে

6

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

7

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

8

ঈদুল আজহায় সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

9

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

10

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে ডিম নিক্ষেপ

11

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি, যা জানা গেল

12

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

13

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

14

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

15

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

16

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

17

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

18

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

19

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

20