ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

সংগৃহীত ছবি

ভারতীয় চলচ্চিত্রাঙ্গনের জনপ্রিয় মুখ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমার আর নেই। শনিবার (৬ জুন) রাতে কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, লিভার সিরোসিস এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক বছর আগে তাঁর লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় মৃত্যুর একদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং নিবিড় পরিচর্যায় রাখা হয়।

চিকিৎসকরা ডায়ালিসিসসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

অভিনয় জীবনের শুরুতে সেলিম কুমার মঞ্চনাটক ও মিমিক্রি শিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে মালায়ালম চলচ্চিত্রে অভিষেকের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। কৌতুক অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে একজন বহুমাত্রিক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত কমেডি ও চরিত্রভিত্তিক নানা সিনেমা দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মালায়ালম চলচ্চিত্র শিল্পে তাকে বিশেষ মর্যাদার আসনে পৌঁছে দিয়েছে।

শুধু হাস্যরসাত্মক চরিত্র নয়, গম্ভীর ও আবেগঘন ভূমিকাতেও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। অভিনয় নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বিশেষ করে ‘আদামিন্তে মাকান আবু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা পান।

সেলিম কুমারের মৃত্যুতে মালায়ালম চলচ্চিত্র অঙ্গন, সহশিল্পী ও ভক্তদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকা ও অনুরাগী তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন। ভারতীয় চলচ্চিত্রের একজন গুণী শিল্পীর বিদায়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে অপূরণীয় শূন্যতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

1

নিজেদের চরকায় তেল দিন, জুয়ার বিতর্কে রেগে সমালোচকদের জবাব নে

2

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

3

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

4

সমালোচকদের মুখ বন্ধ করে নেইমার বিশ্বকাপ জেতাবে : রোনালদো

5

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

6

স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত কালিবাফ

7

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

8

বিশ্বকাপে মেসির সামনে একাধিক রেকর্ডের হাতছানি

9

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

10

রাশিয়ায় বাড়ছে ইসলামী ব্যাংকিংয়ের প্রসার

11

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

12

মেক্সিকোকে হারাতে যৌন শক্তিবর্ধক ট্যাবলেট খেয়ে নামছেন কেইন-ব

13

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

14

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

15

লেবাননে ভয়াবহ ইসরাইলি হামলায় নিহত ১০

16

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

17

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

18

আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়

19

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

20