ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ

ময়মনসিংহে লাইচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইচ্যুত হয়ে পড়ে। আজ সকাল ১০টার দিকে নগরের কৃষ্টপুর এলাকায় |

ময়মনসিংহে একটি যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার অভিযানে পাঠানো ট্রেনও লাইনচ্যুত হয়েছে। পরপর দুটি দুর্ঘটনায় ঢাকা-ময়মনসিংহ ও ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ১২ মিনিটের দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কার ময়মনসিংহ নগরের আনন্দ মোহন কলেজ রেলক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরে লাইনচ্যুত অংশটি উদ্ধারের জন্য ময়মনসিংহ লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়। তবে সকাল ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের আগে কৃষ্টপুর এলাকায় উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং সংশ্লিষ্ট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সামনের নয়টি বগি নিরাপদে স্টেশনে পৌঁছাতে সক্ষম হলেও পেছনের অংশ আটকে যায়। সেই অংশ উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনার শিকার হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উদ্ধারকাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

1

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

2

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

3

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

4

ইরান ইস্যুতে নতুন ইঙ্গিত ট্রাম্পের

5

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জ

6

কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন সেলিনা হায়াৎ আইভী

7

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

8

তিন দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

9

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

10

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় বাড়ছে চাপ

11

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

12

২০৯ রান দূরে মিরাজ

13

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

14

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

15

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

16

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

19

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

20