অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত করলেন স্পেনের রাজকুমারী

ছবি: সংগৃহীত



স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের কন্যা ও সিংহাসনের উত্তরাধিকারী রাজকুমারী লেওনর আবারও প্রমাণ করলেন, তিনি স্প্যানিশ ফুটবলের খুঁটিনাটি খবরও নিবিড়ভাবে অনুসরণ করেন। বিশ্বকাপ জয়ের পর রাজপ্রাসাদে আয়োজিত সংবর্ধনায় স্পেনের ফরোয়ার্ড ফেররান তোরেসকে করা তার একটি অপ্রত্যাশিত প্রশ্ন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গত রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসের দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ফেররান তোরেস।

শিরোপা জয়ের উচ্ছ্বাসে স্পেনজুড়ে এখনও উৎসবের আমেজ বিরাজ করছে। রাজধানী মাদ্রিদের রাস্তায় ট্রফি নিয়ে বিজয় শোভাযাত্রা করার পর খেলোয়াড়রা ঐতিহ্য অনুযায়ী রাজপ্রাসাদ ‘জারজুয়েলা’ এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘লা মঙ্কলোয়া’য় যান। সেখানেই রাজপরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় রাজকুমারী লেওনর ও ফেররান তোরেসের সংক্ষিপ্ত কথোপকথন ক্যামেরাবন্দি হয়।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়। কেউ কেউ ধারণা করেছিলেন, রাজকুমারী হয়তো তোরেসের প্রশংসা করেছেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিডিওর অডিও বিশ্লেষণ করে জানা যায়, লেওনর হাসিমুখে তোরেসকে জিজ্ঞেস করেন, ‘তোমার তো সব চুল কেটে ফেলার কথা ছিল, তাই না?’ জবাবে তোরেসও হাসতে হাসতে বলেন, ‘না, না!’

আসলে বিশ্বকাপ জিততে পারলে মাথার সব চুল ফেলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেরান তোরেস। সেই প্রতিশ্রুতির কথাই তাকে স্মরণ করিয়ে দেন রাজকুমারী। এই ঘটনা স্পষ্ট করে যে, স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের নানা প্রতিশ্রুতি ও দলের অন্দরমহলের খবরও তিনি ভালোভাবেই জানেন। প্রতিবেদন গোল ডটকমের। 


যদিও তোরেস শেষ পর্যন্ত নিজের প্রতিশ্রুতি পূরণ করেননি, তবে দলের আরও কয়েকজন খেলোয়াড় তাদের দেয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন। মার্ক কুকুরেয়া, আলেক্স বায়েনা, বোরহা ইগলেসিয়াস এবং ইয়েরেমি পিনো প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করানোর সিদ্ধান্ত নিয়েছেন। লামিন ইয়ামাল ঘোষণা দিয়েছেন, তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না এবং ভক্তদের মধ্যে লটারির মাধ্যমে ১০০টি ইয়ারফোন উপহার দেবেন। অন্যদিকে গাভি ও পেদ্রি তাদের চুল আকর্ষণীয় রঙে রাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের ২৩ খাতে সহযোগিতা প্রস্তাব, সফরে চুক্তির সম্ভাবনা

1

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

2

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে অনড় ইরান

5

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

6

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

7

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু ১২ মে

8

উত্তর-পূর্বাঞ্চলের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

9

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

10

মেসির জন্য স্পেন ছেড়ে আর্জেন্টিনায় খেলতে এসেছেন নিকো পাজ

11

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

12

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

13

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

14

আর্জেন্টিনা ম্যাচ কঠিন হবে বলে সতর্ক করলেন অস্ট্রিয়া কোচ

15

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

16

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

17

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

18

সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করেন প্রীতি জিনতা

19

পরীমনির কোলে সদ্যোজাত শিশু, কে এই তিন নম্বর শিশু?

20