অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ক্যাঙারু কোর্ট’ মন্তব্য: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন দুই আইনজীবী

মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী। তাঁরা হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ট্রাইব্যুনালে হাজির হয়ে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার

দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আগেও পিছিয়েছিল শুনানি

গত ২৩ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে একজন বিচারক অসুস্থ থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। সেদিনও অভিযুক্ত দুই আইনজীবী তাঁদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন।

ওই সময় তাঁদের সঙ্গে আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী উপস্থিত হলেও নিরাপত্তার কারণে সবাইকে ট্রাইব্যুনালে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

যে মন্তব্য ঘিরে আদালত অবমাননার অভিযোগ

গত ১৫ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপ মন্তব্য করা হয়।

এর পরদিন, ১৬ সেপ্টেম্বর, ওই মন্তব্যের ঘটনায় হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের বক্তব্য ছিল, অভিযুক্ত ব্যক্তিরা আইনজীবী হওয়ায় তাঁদের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণে তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

এখন দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

1

‘এই জয় তার জন্য উপহার’ ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ

2

ইরান একটি ব্যর্থ ও মৃত রাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

3

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

4

স্বৈরাচার ও চাঁদাবাজদের নিয়ে নাহিদ ইসলামের কড়া বার্তা

5

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

6

থার্ড টার্মিনাল চালুতে ১৬ ডিসেম্বরের লক্ষ্য অনিশ্চিত

7

হুথিদের হামলায় তেলের বাজারে তোলপাড়

8

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

9

আত্মহত্যা প্ররোচনা মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

10

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

11

মধ্যপ্রাচ্যে দ্রুত স্থিতিশীলতা চায় চীন

12

জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর

13

রেলিং ভেঙে খাদে বাস, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৩

14

হরমুজে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় থাকা ২ ট্যাংকারে ইরানের হাম

15

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

16

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

17

মেসি ও আর্জেন্টিনা দলের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে ঢালা হয়

18

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

19

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

20