ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

মরক্কো ফুটবল দল |সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য টুর্নামেন্টের শুরুতেই ছিটকে যাওয়ায় স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে উত্তর আফ্রিকার দেশটি। ফলে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নতুন দুই খেলোয়াড়কে নিয়ে মাঠে নামবে মরক্কো।

দলের অন্যতম আক্রমণভাগের ভরসা রিয়াল বেটিসের ফরোয়ার্ড আবদে এজালজুলি নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে হাঁটুর চোটে আক্রান্ত হন। চিকিৎসা মূল্যায়নের পর তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিবর্তে ফরাসি ক্লাব অ্যাঙ্গার্সের ফরোয়ার্ড আমিনে সাবাইকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে মার্সেইয়ের অভিজ্ঞ সেন্টার-ব্যাক নায়েফ অগার্ডও ইনজুরির কারণে বিশ্বকাপ মিশন থেকে ছিটকে গেছেন। উরুর অস্ত্রোপচারের পর মার্চ মাস থেকে তিনি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলতে পারেননি। খেলোয়াড়টির পূর্ণ ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি মরক্কোর কোচিং স্টাফ। তার জায়গায় স্কোয়াডে সুযোগ পেয়েছেন মারওয়ানে সাদানে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি মরক্কোর টিম ম্যানেজমেন্ট। তবে দলের অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনজুরিতে ছিটকে যাওয়া দুই সতীর্থের প্রতি সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেছেন।

পিএসজি তারকা হাকিমি এক বার্তায় লিখেছেন, ফুটবল অনেক সময় নির্মম হতে পারে। দলের জন্য শুরু থেকে তাদের অবদানের কথা স্মরণ করে তিনি জানান, পুরো দল তাদের জন্য লড়বে এবং এই যাত্রায় তারা সবসময় দলের অংশ হয়ে থাকবেন।

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। রোববার ভোরে নিউ জার্সিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে দলটি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে স্কোয়াডে এই দুই পরিবর্তন মরক্কোর পরিকল্পনায় কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

1

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

2

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

3

হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করলো নরওয়

4

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

5

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি নেদারল্যান্ডসের

6

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

7

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

8

এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী আসছে

9

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

10

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

11

নাহিদ ইসলাম নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

12

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

13

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

14

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

15

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

16

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

19

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

20