প্রকাশ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪০ এএম |অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “আমরা ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে ঈদুল আজহা থাকায় কেউ চাইলে দুই-এক দিন পরেও নিজ নিজভাবে কর্মসূচি পালন করতে পারবে।”
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে রাজধানীর রমনায় দুপুর ২টায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের স্মরণে নেওয়া এই কর্মসূচির মাধ্যমে তাঁর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা স্মরণ করা হবে এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি পালন করবেন।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্
1
মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল
2
বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্
3
বিশ্বকাপ জমাতে দাই দাই গান নিয়ে আসছেন শাকিরা
4
টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে গ্লেন ম্যাক্সওয়েল
5
ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল