অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

একই দলে খেলতে পারেন মেসি ও রোনালদো

ছবি: সংগৃহীত




লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ ২ দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের সেরা ব্যক্তিগত দ্বৈরথের। তবে তাদেরকে একই দলে খেলতে দেখার স্বপ্ন ফুটবলপ্রেমীদের বহু বছরের। এবার সে স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে। প্রথমবারের মতো দুজনকে এবার দেখা যেতে পারে একই দলে।


টিওয়াইসি স্পোর্টসের মার্সেলো পালাসিওসের বরাত দিয়ে জানা গেছে, ডিসেম্বরে বিদায়ী ম্যাচ খেলবেন কার্লোস তেভেজ। নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বছর শেষ হওয়ার আগেই লা বম্বোনেরায় এই আয়োজন করবেন সাবেক এই স্ট্রাইকার। অবসরের পাঁচ বছরেরও বেশি সময় পর, নিজের ছোটবেলার ক্লাব বোকার মাঠে অবশেষে সম্মাননা পেতে যাচ্ছেন তেভেজ।

এই আয়োজনে থাকবেন বিশ্বসেরা তারকাদের একটি তালিকা। আমন্ত্রিতদের মধ্যে আছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোও। দুজনের সঙ্গেই মাঠ ভাগাভাগি করেছেন তেভেজ, দুজনের সঙ্গেই গড়েছেন দারুণ জুটি, রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে আর মেসির সঙ্গে আর্জেন্টিনায়। এর পাশাপাশি দুই তারকার সঙ্গেই তেভেজের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। তাই দুজনেরই লা বম্বোনেরায় এই সম্মাননা ম্যাচে উপস্থিত থাকার কথা। মূল আকর্ষণ থাকবে, দুজনকে একই দলে দেখার সুযোগ।

প্রতিবেদন অনুযায়ী, তেভেজ ইতিমধ্যে কথা বলেছেন বোকার সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে। রিকেলমে লা বম্বোনেরায় এই ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছেন। এই মাঠই তেভেজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ভেন্যু।

রিকেলমের সবুজ সংকেত পাওয়ার পর তেভেজের ঘনিষ্ঠ মহল এই আয়োজনের বিস্তারিত পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর্জেন্টিনা আর আন্তর্জাতিক ফুটবলের অনেক তারকার এই আয়োজনে অংশ নেওয়ার কথা।

তেভেজের দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তার সঙ্গে একই দলে খেলা প্রায় ৬০ জন খেলোয়াড়কে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আছে। লা বম্বোনেরাকে বেছে নেওয়ার কারণও স্পষ্ট। এই মাঠেই তিনি খেলেছেন ২৭৯টি অফিসিয়াল ম্যাচ, করেছেন ৯৪ গোল, আর করিয়েছেন ৫৬টি গোল।

এই সময়ে তিনি জিতেছেন মোট ১১টি শিরোপা। এর মধ্যে আছে আন্তর্জাতিক শিরোপা যেমন ২০০৩ সালের কোপা লিবের্তাদোরেস, ২০০৩ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। ঘরোয়া ফুটবলে তিনি লিগ শিরোপা জিতেছেন ২০০৩, ২০১৫, ২০১৭, ২০১৮ আর ২০২০ সালে। এ ছাড়া জিতেছেন ২০১৫ সালের কোপা আর্জেন্টিনা, ২০১৮ সালের সুপারকোপা আর্জেন্টিনা আর ২০২০ সালের কোপা দে লা লিগা।

২০২২ সালের জুনে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই একটি যথাযথ বিদায়ী ম্যাচ তেভেজের কাছে অসমাপ্ত কাজ হয়ে ছিল। বোকার জার্সিতে তার শেষ আনুষ্ঠানিক ম্যাচ ছিল ২০২১ সালে, এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে সরে দাঁড়ান তিনি।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর কোচিংয়ে আসেন তেভেজ। তিনি দায়িত্ব পালন করেছেন রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে আর তায়েরেসের কোচ হিসেবে। তায়েরেসই ছিল তার সবশেষ কোচিং দায়িত্ব, এরপর থেকে তিনি নতুন সুযোগের অপেক্ষায় আছেন।

কোচিংয়ে ফেরার নতুন সুযোগের অপেক্ষায় থাকার মধ্যেই এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তেভেজ। আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্যারিয়ারগুলোর একটির আনুষ্ঠানিক সমাপ্তি টানতে চান তিনি এভাবেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

1

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

2

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

3

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা? জেনে নিন

4

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

5

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

6

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

7

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

8

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

9

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

10

মেগা প্রকল্প হতে হবে সঠিক দামে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

11

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

12

ভারতে হাসপাতালের দেয়াল ধসে শিশুসহ নিহত ৭

13

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

14

কক্সবাজারে লোডশেডিংয়ে ৩০ হাজার পর্যটকের বুকিং বাতিল

15

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়? যা বললেন স্কালোনি

16

নকআউটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

17

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

18

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

19

প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

20