ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তার সফলতার বিষয়টি উঠে আসে।

ফল প্রকাশের পর জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর নিশ্চিত করেন। পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং আল্লাহর রহমতে সেই পরীক্ষায় সফল হয়েছেন।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন আবেদনকারী অংশ নেন। এর মধ্যে ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। জাইমা রহমান ঢাকার বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে নিবন্ধনের যোগ্যতা অর্জন করেন।

বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী, পরীক্ষার সব ধাপ পাস করা প্রার্থীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পাবেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কাজ করতে হলে নির্ধারিত অতিরিক্ত শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

জাইমা রহমানের এই সাফল্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও শুভেচ্ছার জন্ম দিয়েছে। আইন পেশায় তার ভবিষ্যৎ পথচলার জন্যও অনেকেই শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

নাহিদ রানা আইসিসি র‍্যাংকিং

2

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

3

জুনে হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন

4

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

5

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

6

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

7

ঈদের আগে কমল স্বর্ণের দাম

8

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

9

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

10

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের

11

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

12

আগামী বছর ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাবে সরকার

13

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

14

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

15

৪ মে পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস

16

ভারতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চা

17

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

18

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

19

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

20