ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

হরমুজ প্রণালী |সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে পরিচালিত সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সন্ধ্যায় জানান, আগামী কয়েকদিন এই অভিযান বন্ধ থাকবে।

ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ তৈরি হওয়ায় উভয় পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি ইঙ্গিত দেন, চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক অগ্রগতি হচ্ছে।

তবে ইরানের সরকারি গণমাধ্যমগুলো এই সিদ্ধান্তকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে, হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র পিছু হটেছে এবং এটি ইরানের কৌশলগত সাফল্য।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে পরিচালিত মার্কিন-ইসরাইল যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, পাকিস্তানের মধ্যস্থতার অনুরোধের প্রেক্ষিতে এই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। তবে অভিযান বন্ধ থাকলেও ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ পূর্বের মতোই বহাল থাকবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ একদিকে যেমন সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দেয়, অন্যদিকে অঞ্চলের ভূরাজনৈতিক উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানম

1

আপনার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে থাকবে: মেসিকে ইনফান্

2

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

3

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল

4

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

5

জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প নেওয়ার নির্দেশ

6

‘হুথিদের পরাস্ত করতে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব’

7

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

8

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

9

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

10

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

11

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

12

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

13

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

14

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

15

ব্যবহারকারীদের তথ্য নিয়ে প্রতারণা, মেটাকে আড়াই হাজার কোটি ডল

16

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

17

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পর অতিরিক্ত সহায়তা চাইল বাং

18

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

19

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

20