ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

পতিত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংঘটিত গুম, খুন ও গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানবর্ষ উপলক্ষে আরও কর্মসূচির পরিকল্পনাও জানানো হয়েছে। এর অংশ হিসেবে ৪ জুলাই দেশের জেলা শহরগুলোতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

সোমবার সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব নিয়ে আপস করার প্রবণতা অতীতে দেখা গেছে, যা এখনো কিছু রাজনৈতিক মহলে বিদ্যমান। তার দাবি, জুলাই হত্যার বিচার প্রক্রিয়া ধীরগতির হওয়ায় জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে এবং বিচার নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।

তিনি আরও বলেন, দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। সরকার যদি নিজেদের সংশোধন না করে, তবে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বলেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

1

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

2

আদালতে সোহেল ও তার স্ত্রী

3

ইরান আলোচনায় সপ্তাহের শেষেই অগ্রগতি হতে পারে : ট্রাম্প

4

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

5

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

6

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

7

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

8

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

9

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

10

দেশে বৈদেশিক রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ছাড়াল

11

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

12

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

13

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

14

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

15

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

16

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

17

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

18

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

19

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

20